শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৮

পাকিস্তানে বাস দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস উল্টে কমপক্ষে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন আরও অনেক লোক। চীনা বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শুক্রবার (১১ জুন) সকালে প্রদেশের খুজদার জেলায় দুর্ঘটনাটি ঘটে। বাসটি দ্রুত গতির সাথে মোড় নেওয়ার সময় দুর্ঘটনায় পতিত হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার সময় যাত্রীবাহী বাসটি পাকিস্তানের দক্ষিণ সিন্ধু প্রদেশের লারকানা জেলা থেকে খুজদার যাচ্ছিল। বেলুচিস্তানের খুজদার জেলার খোরি নামক স্থানে মোড় নেওয়ার সময় বাসটি উল্টে যায়। এতে বাসের ১৮ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে ৩০ জন গুরুতর আহত হন। স্থানীয় মিডিয়ার বরাতে জানা গেছে, নিহতদের লাশ খুজদারের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com