শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাদুড়ের দেহে মিলল ২৪ রকমের নতুন করোনাভাইরাস

বাদুড়ের দেহে মিলল ২৪ রকমের নতুন করোনাভাইরাস

আন্তর্জাতিক ডেস্ক: বাদুড়ের দেহে বেশ কয়েকটি নতুন ধরনের করোনাভাইরাসের সন্ধান পেলেন চীনের গবেষকরা। দক্ষিণ-পশ্চিম চীনে বাদুড়ের দেহ থেকে এই ভাইরাস খুঁজে পেয়েছেন তারা। এমনই দাবি করে চীনা বিজ্ঞানীরা জানিয়েছেন, নতুন গোত্রের এ ভাইরাসই প্রমাণ করে দিচ্ছে যে, কত ধরনের করোনাভাইরাসের বাহক বাদুড়। তাদের মধ্যে বেশ কিছু মানবদেহে সংক্রমণ ঘটায়।

স্যানডং বিশ্ববিদ্যালয়ের চীনা গবেষকরা জানিয়েছেন, বেশ কিছু প্রজাতির বাদুড়ের দেহ থেকে ২৪ ধরনের নভেল করোনাভাইরাস সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে চারটে আবার সার্স কোভ-২ গোত্রের।

গবেষকরা আরও জানিয়েছেন, ২০১৯ সালের মে থেকে ২০২০ সালের নভেম্বরের মধ্যে ছোট ছোট বাদুড় এবং জঙ্গলের বাদুড়ের মল, মূত্র- এমনকি লালারসের পরীক্ষা করেছেন। সেখান থেকে যেসব করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন, তার মধ্যে একটি জিনগতভাবে সার্স কোভ ২-এর সমগোত্রীয়, যা বর্তমানে প্রাণঘাতী মহামারি সৃষ্টি করেছে।

তারা আরও দাবি করেছেন, ২০২০ সালে থাইল্যান্ড থেকে যে ভাইরাস সংগ্রহ করেছেন, তা সার্স কোভ ২-এর সমগোত্রীয়। এই পরীক্ষা থেকে এটিই স্পষ্ট যে, সার্স কোভ ২-এর সমগোত্রীয় ভাইরাসের বাহক বাদুড়ই।

করোনার উৎস কী তা নিয়ে এখন পর্যন্ত কোনো উত্তর মেলেনি। অভিযোগ উঠেছে, চীনের উহান থেকেই এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। যদিও চীন তা অস্বীকার করেছে বারবারই।

করোনার উৎস খুঁজতে একটা তদন্ত কমিটিও গঠন করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু সন্তোষজনক উত্তর না মেলায় চীনের বিরুদ্ধে ফের তদন্তের দাবি জোরালো হচ্ছে বিশ্বজুড়ে। এমন একটি সময়ে চীনা গবেষকরা দাবি করলেন, বেশ কয়েকটি নতুন গোত্রের করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন তারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com