বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

মাস্ক পরতে বলায় দোকানীকে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে মাস্ক ব্যবহার করতে বলায় এক দোকানের ক্যাশিয়ারকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় হামলাকারীসহ দোকানের এক প্রহরীও গুরুতর আহত হয়েছেন। হামলাকারীর নাম ভিক্টর টাকার।

দোকানে মাস্ক ছাড়া প্রবেশ করে সে তখন দায়িত্বরত ক্যাশিয়ার তাকে মাস্ক পরতে বলার পরেই শুরু হয় বাক-বিতণ্ডা। এক পর্যায়ে ওই ক্যাশিয়ারকে গুলি করে ভিক্টর। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ক্যাশিয়ারের। দোকানে গুলি চালানোর পর হামলাকারীকে ঠেকাতে ভেতরে প্রবেশ করেন প্রহরী। এসময় তাকেও গুলি করে ভিক্টর। কিন্তু গায়ে বুলেট ভেস্ট থাকায় প্রাণে বেচে যান তিনি। এসময় তাদের মধ্যে গুলি বিনিময়।

স্থানীয় পুলিশ জানায়, গোলাগুলির ঘটনায় দোকানের ক্যাশিয়ার নিহত হয়েছেন। এছাড়া হামলাকারী ও প্রহরী আহত হয়েছেন। তারা দুইজন আটলান্টার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আছেন। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: সিএনএন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com