শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশাল অঙ্কের ভাতা ফিরিয়ে দিতে চান ডাচ রাজকুমারি

বিশাল অঙ্কের ভাতা ফিরিয়ে দিতে চান ডাচ রাজকুমারি

আন্তর্জাতিক ডেস্ক: নেদারল্যান্ডের রাজকুমারি ক্যাথেরিনা আমালিয়া। বর্তমানে তার বয়স ১৭ বছর। সামনের বছর রানির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত বছরে ১৪ লাখ পাউন্ড ভাতা পাওয়ার কথা তার।

তবে বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে দিয়েছেন ক্যাথেরিনা। নেদারল্যান্ডের প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্যাথেরিনা সাফ জানিয়ে দিয়েছেন, রানির দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত কোনো ভাতা নিবেন না।

এ বছরের ডিসেম্বরে ১৮তম জন্মদিন পালন করবেন তিনি। দেশটির প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে ক্যাথেরিনা জানিয়েছেন, বিপুল পরিমাণ অর্থ নেওয়ার পর কোনোভাবে সেটা ফেরত দিতে না পারলে অস্বস্তিতে ভুগবেন তিনি।

তিনি আরো লিখেছেন, করোনাভাইরাসের মহামারির সময়ে শিক্ষার্থীরা কঠিন সময় পার করছে। আর এই মুহূর্তে এতো বেশি পরিমাণ অর্থ তিনি নিতে পারবেন না।

সম্প্রতি মাধ্যমিকের গন্ডি পার করেছেন ক্যাথেরিনা। অনার্সে পড়া শুরু করার আগে এক বছরের বিরতি নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। ছাত্রী হিসেবে প্রতিবছর পাওয়া দুই লাখ ৫৭ হাজার ১৫০ ডলারও তিনি ফিরিয়ে দিতে চান।
সূত্র: মিরর

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com