শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট আর নেই

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: না ফেরার দেশে পাড়ি জমালেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনো। আজ স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। তার বয়স হয়েছিল ৬১ বছর। ২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

মাস পাঁচেক ধরে তার শারীরিক অবস্থা খারাপ ছিল। সে কারণে চিকিৎসাও নিচ্ছিলেন বিনিগনো। আজ সকালে তাকে হাসপাতালে ভর্তি করাও হয়েছিল। এরপর হাসপাতালেই তার মৃত্যু হয়।

ফিলিপাইনের সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেন এক বিবৃতিতে জানিয়েছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি- আজ সকালেই সাবেক প্রেসিডেন্ট তৃতীয় বেনিগনো আকুইনোর মৃত্যুর খবর জানতে পেরেছি।

তিনি আরো বলেন, তাকে একজন দয়ালু মানুষ হিসেবেই চিনি। দেশের মানুষের সেবা করে গেছেন তিনি। তাকে খুবই সম্মান এবং সততার সঙ্গে নিজের উপাধি বহন করতে দেখেছি।
সূত্র: এবিএস-সিবিএন নিউজ

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com