বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সরকারি গাছ কর্তনের অভিযোগ

মিঠাপুকুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সরকারি গাছ কর্তনের অভিযোগ

বিশেষ প্রতিনিধি :
মিঠাপুকুরে বুজরুক ঝালাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের মূল্যবান সরকারি গাছ কর্তনের অভিযোগ উঠেছে । ৫নং বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকাবাসীর সহযোগীতায় বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়।গাছগুলো ছাত্র ছাত্রীদের ছায়া নিবারণে বাহক হিসেবে ছিলেন।গাছ কাটার পর ছাত্র ছাত্রী ও অভিভাবকরা অনিশ্চিত হয়ে পড়েছেন। করোনা ভাইরাসের প্রকোপে বিদ্যালয় বন্ধ হওয়ার সুযোগে ম্যানেজিং কমিটির সভাপতি মাইদুল ইসলাম বলার ইউপি সদস্য ১নং ওয়ার্ড,৫নং বালারহাট ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মিলে গোপনে টেন্ডারের কথা বলে গাছগুলো বিক্রয় করে দেন।বিষয়টি এলাকাবাসী ও অভিভাবক সদস্যরা জানতে পেরে বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন।গাছগুলোর আনুমানিক মূল্য ২(দুই)লক্ষাধিক টাকা। বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষক নুরুল ইসলামের যোগসাজে গাছ কর্তন করা হয়। বিদ্যালয়টি প্রাকৃতিক দূর্যোগের কবল থেকে রক্ষায় ও সরকারি সস্পদ রক্ষার জন্য এলাকাবাসীর জোর দাবি জানান । এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম জানান যে,গাছ কাটার ব্যাপারে আমি কিছু জানিনা তবে একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com