বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
কানাডার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ

কানাডার ইতিহাসে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ কানাডার ইতিহাসে সবচেয়ে বড় মাদক চোরাচালান জব্দ করেছে পুলিশ। দেশটির টরেন্টোতে ছয় কোটি এক লাখ ডলার মূল্যমানের মাদকদ্রব্য বাজেয়াপ্তের ঘটনা ঘটেছে। এতে জড়িত সন্দেহে এরই মধ্যে ২০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অভিযোগ- তারা সবাই আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সঙ্গে সরাসরি জড়িত।

ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে জানানো হয়, এখন পর্যন্ত ২০ জনকে আটকের পাশাপাশি এক হাজার কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ছয় কোটি এক লাখ ডলার। এছাড়া তাদের কাছে ১০ লাখ ডলারও পেয়েছে পুলিশ। আটককৃতরা প্রজেক্ট ব্রিসা ডিসমেন্টালড নামক একটি আন্তর্জাতিক মাদক চোরাচালান চক্রের সদস্য।

এ ব্যাপারে টরেন্টো পুলিশ প্রধান জেমস র‍্যামার বলেন, এবারই প্রথম আমরা এতো বড় আকারের একটি চালান জব্দ করেছি।

উল্লেখ্য, অভিযানটি পরিচালনার আগে দীর্ঘ ৬ মাস তদন্ত হয়েছে। এতে অংশ নেয় অন্তত ৯টি সংস্থা।

বিষয়টি নিশ্চিত করে র‍্যামার বলেন, সত্যি বলতে, দক্ষিণ আমেরিকার মাদক চোরাচালান চক্রগুলোর সঙ্গে এরা সরাসরি জড়িত। তাদের আটক করার থেকেও বড় বিষয়টি হচ্ছে, কানাডায় মাদকের এতো চাহিদা এবং বড় চালানের পৌঁছে যাওয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com