শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ফিলিপাইনে ৮৫ যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ফিলিপাইনে ৮৫ যাত্রী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপরাষ্ট্র দেশ ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে একটি সামরিক বিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে। রবিবার (৪ জুলাই) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ প্রদেশ সুলুর পাতিকুলে বিমানটি বিধ্বস্ত হয়।

ওয়াশিংটনের ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, সি-১৩০ বিমানটিতে ক্রু ও যাত্রী মিলিয়ে মোট ৮৫ জন ছিল। এখন পর্যন্ত কমপক্ষে ৪০ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, তাদের মধ্যে ১৭ জন মারা গেছে। মৃতের সংখ্যা আরো বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

ফিলিপাইনের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ জেনারেল সিরিলিটো সোবেজানা এ বাপারে বলেন, উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে। তবে বিমানটিতে মোট কতজন ছিলেন, সে ব্যাপারে তথ্য জানানটি তিনি।

তিনি বলেছেন, বিমানটি দক্ষিণ ক্যাগান দে ওরো শহর থেকে সৈন্য পরিবহন করছিল। এটি খুব দুর্ভাগ্যজনক। বিমানটি রানওয়ে মিস করেছে এবং শক্তি পুনরুদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়।

বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই ছড়িয়ে পড়া একটি ছবিতে দুর্ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। সামরিক ও বেসামরিক উদ্ধারকর্মীরা এখন সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি উদ্ধার কাজ পরিচালনা করছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com