শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
২৮ যাত্রী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

২৮ যাত্রী নিয়ে রাশিয়ার বিমান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক: ২৮ যাত্রী নিয়ে রাশিয়ার একটি বিমান  নিখোঁজ হয়ে গেছে। ওই প্লেনটি যথাসময়ে সাড়া না দেওয়ায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— সেটি নিখোঁজ হয়েছে। এএন-২৬ বিমানটির পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে পালানা শহরে যাওয়ার পথে কামচাটকায় কন্ট্রোলরুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দেশটির জরুরি সেবাদাতা সংস্থার এক প্রতিনিধি বলেন, প্লেনে ছয়জন ক্রু এবং ২২ যাত্রী ছিলেন। এদের মধ্যে একজন শিশু। একটি হেলিকপ্টার ও সেনারা ওই বিমান খোঁজা এবং উদ্ধার অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম একটি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলেছে, মোট ২৯ জন ছিল ওই বিমানে।

আঞ্চলিক সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সব জরুরি সেবাদাতাপ্রতিষ্ঠানকে বিষয়টি সম্পর্কে অবহিত করা হয়েছে। দুটি হেলিকপ্টার এবং একটি প্লেন ওই এলাকায় অনুসন্ধান চালাচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com