শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট

বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নতুন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট

আন্তর্জাতিক ডেস্ক: সারা বিশ্বজুড়ে করোনার প্রভাব শুরু হওয়ার পর মিউটেশনের মাধ্যমে এর রুপ পরিবর্তন হচ্ছে। ধারাবাহিকভাবে আলফা,বেটা,গামা,ডেল্টা ভ্যারিয়েন্ট সারা বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে। তবে এবার ডেল্টার পর নতুন আতঙ্ক ছড়াচ্ছে করোনার ল্যাম্বডা ভ্যারিয়েন্ট।

এরইমধ্যে ৩০টি দেশে ল্যাম্বডা ভ্যারিয়েন্টের করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এ তথ্য জানিয়েছে মালোয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়।

করোনার এই ল্যাম্বডা ভ্যারিয়েন্ট প্রথম ধরা পড়ে পেরুতে। গত ১৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রজাতিকে ‘ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট’ নাম দিয়েছে। এরইমধ্যে যুক্তরাজ্যে ৬ জন ল্যাম্বডা ভ্যারিয়েন্ট করোনা রোগী শনাক্ত করা হয়েছে। চিলিতে গত দু’ মাসে আক্রান্তদের মধ্যে ৩২ শতাংশের শরীরে ল্যাম্বডার ভ্যারিয়েন্ট উপসর্গ লক্ষ করা গেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডরেও দেখা গেছে এই নয়া ভ্যারিয়েন্ট। এর পর দক্ষিণ আমেরিকায় পাওয়া গেছে। সেখান থেকে মোট ৩০টি দেশে ছড়িয়ে পড়েছে এই ল্যাম্বডা।

বিশেষজ্ঞরা বলছেন ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও আরো ভয়াবহ হবে এই ভ্যারিয়েন্ট। কারো শরীরে এই ভ্যারিয়েন্ট থাকলে তা অন্যদের শরীরে ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি।

এদিকে ল্যাম্বডার বিরুদ্ধে লড়াইয়ে ভ্যাকসিন কতটা কার্যকরী সে বিষয় নিয়ে এখনো গবেষণা চলছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com