শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল নেবেন না ইমরান খান

ব্যক্তিগত কাজে রাষ্ট্রীয় প্রটোকল নেবেন না ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: করদাতাদের অর্থ সাশ্রয় ও জনভোগান্তি এড়াতে ব্যক্তিগত অনুষ্ঠানে অংশ নিতে আর প্রটোকল ও নিরাপত্তা রক্ষী নেবেন না বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক টুইটবার্তায় তিনি এ ঘোষণা দেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ডন।

নিজ দলের মন্ত্রীদের বিষয়ে ইমরান খান বলেন, ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মন্ত্রী, গভর্নর ও মুখ্যমন্ত্রীদের প্রটোকল ও নিরাপত্তার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। সরকারি ব্যয় ও জনগণের দুর্ভোগ কীভাবে কমানো বা নিরসন করা যায়, তা নিয়ে মন্ত্রিসভায় আলোচনায় হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সামনের সপ্তাহে এ বিষয়ে প্রয়োজনীয় নীতি গ্রহণে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

ইমরান বলেন, জনগণকে অভিভূত করার ঔপনিবেশিক আমলের এসব আড়ম্বর বন্ধ করা উচিত।

ক্ষমতায় আসার আগে ভিআইপি চলাচল ও নিরাপত্তা প্রটোকলের প্রায়ই সমালোচনা করতেন ইমরান। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর সাধারণ জীবনযাপনই বেছে নেন তিনি।

চলতি বছরের মে মাসে কোনো ধরনের সিকিউরিটি ও প্রটোকল ছাড়াই বিভিন্ন জনসমাগমস্থলে আকস্মিক হাজির হয়েছিলেন ইমরান খান।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com