বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শিরোনাম :
ফোনে জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন
উত্তরপ্রদেশে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৮

উত্তরপ্রদেশে ঘুমন্ত শ্রমিকদের ওপর উঠে গেল ট্রাক, নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। নিহতদের সবাই শ্রমিক। রাস্তায় ঘুমিয়ে থাকায় সময় দ্রুতগতিতে একটি ট্রাক তাদের ওপর উঠে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরও ২৪ জন।

আজ বুধবার (২৮ জুলাই) ভোরে ভারতের উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ থেকে ২৮ কিলোমিটার দূরের বারাবানকি জেলায় ওই দুর্ঘটনা ঘটেছে।

নিহত শ্রমিকরা বিহারের বাসিন্দা। তারা মঙ্গলবার রাতে হরিয়ানা থেকে এসেছিলেন। সে সময় রাতে বাসটি যাত্রা বিরতি দিলে শ্রমিকরা ওই বাসের সামনেই রাস্তায় ঘুমিয়ে থাকেন।

এই ঘুমিয়ে থাকা যে তাদের কাল হবে সেটা তারা বুঝতে পারেননি। ঘুমিয়ে থাকার কারণে বাসের পেছন দিকে ট্রাকের ধাক্কা লাগলে কেউই কিছু বুঝে উঠতে পারেননি। এমনকি সেখান থেকে সরে যাওয়ারও সুযোগ পাননি। ফলে দুর্ঘটনায় একসঙ্গে ১৮ জন শ্রমিক প্রাণ হারান।

উত্তরপ্রদেশের পুলিশ জানিয়েছে, শ্রমিকদের বহনকারী ওই বাসটি হরিয়ানা রাজ্যের পালওয়াল থেকে বিহার রাজ্যে যাচ্ছিল। প্রায় ১৪০ জন শ্রমিক ছিলেন ওই বাসে। লখনৌ থেকে ২৮ কিলোমিটার আগে জাতীয় সড়কে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। আর সেই ত্রুটি মেরামতের জন্যই রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল বাসটি। বাস নষ্ট হওয়ায় কিছু যাত্রী বাসের সামনে রাস্তার ধারে ঘুময়ে পড়েন। একপর্যায়ে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। সেখানে তাদের চিকিৎসা চলছে।

সূত্র: এনডিটিভি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com