শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
গ্রন্থালোচনা: বদল হাওয়ায় বদলে গেছে দিন দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, শনিবার পবিত্র ঈদুল ফিতর আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল ঈদে আসছে কাজী বাহাদুর হিমুর ‘বায়ান্ন পাতার প্রেম’ চালকের অবহেলায় ৯টি বগি লাইনচ্যুত, মাস্টার বরখাস্ত রাজধানীসহ আশপাশের এলাকায় বজ্রসহ বৃষ্টি ঈদের দিন সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী মানিকগঞ্জে গণঅধিকার পরিষদের উদ্যোগে শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি: কুড়িগ্রামে তরুণদের সক্রিয় অংশগ্রহণ ‘অপসংস্কৃতি রোধে আগৈলঝাড়ায় ইসলামি সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
সহযোগীসহ ছয় দিনের রিমান্ডে ঈশিতা

সহযোগীসহ ছয় দিনের রিমান্ডে ঈশিতা

আদালত প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল, চিকিৎসাবিজ্ঞানী ও গবেষক, বিশিষ্ট আলোচক এবং কূটনীতিক এমন নানা ভুয়া পরিচয়ের মাধ্যমে প্রতারণা করে অর্থ আত্মসাৎ করার অভিযোগে গ্রেফতার ইশরাত রফিক ঈশিতা ও তার সহযোগী শহিদুল ইসলাম দিদারের ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ আগস্ট) দুই আসামিকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর রাজধানীর শাহআলী থানার প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক মামলায় পাঁচদিন করে মোট ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মো. আশেক ইমাম প্রতারণার মামলায় তিনদিন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রোববার সকালে মিরপুর থেকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশিতা ও তার সহযোগী দিদারকে গ্রেফতার করে র‍্যাব-৪। এ সময় তার বাসা থেকে ভুয়া আইডি কার্ড, ভিজিটিং কার্ড, সিল, সনদ, প্রত্যয়নপত্র, পাসপোর্ট, ল্যাপটপ, ইয়াবা, বিদেশি মদ ও ভুয়া ব্রিগেডিয়ার জেনারেল পদের দুটি ইউনিফর্ম এবং র‌্যাঙ্ক ব্যাজ উদ্ধার করা হয়।

সোমবার সকালে তাদের বিরুদ্ধে মিরপুরের শাহআলী থানায় তিনটি মামলা করা হয়। র‍্যাব-৪ বাদী হয়ে এ মামলা করে।

র‍্যাব সদরদফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, ঈশিতার বিরুদ্ধে একটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, অপরটি প্রতারণা এবং একটি ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৩, ২৪ ও ৩৫ ধারায় মামলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com