শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বুস্টার ডোজ পরে, আগে গরিবদের বাঁচান: ডব্লিউএইচও

বুস্টার ডোজ পরে, আগে গরিবদের বাঁচান: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের অতি সংক্রামক পরিবর্তিত ধরন ডেল্টাকে প্রতিরোধ করতে উন্নত বিশ্বের কয়েকটি দেশ সম্প্রতি তাদের নাগরিকদের করোনা টিকার তৃতীয় ডোজ (বুস্টার ডোজ) দেওয়ার যে পরিকল্পনা করছে, তা স্থগিতের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বুধবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বিশ্ব সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস এই আহ্বান জানান।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ডব্লিউএইচও প্রধান বলেছেন, বুস্টার ডোজ স্থগিত রাখলে এই সময়ের মধ্যে প্রতিটি দেশের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে।

প্রতিবেদনে বলা হয়, গরিব দেশগুলোতে টিকা সরবরাহ করতে ধনী দেশগুলোর প্রতি তেদরোসের আহ্বান এটাই প্রথম নয়। গত মে মাসে তিনি শিশু ও কিশোর–কিশোরীদের টিকা না দিয়ে, সেগুলো গরিব দেশগুলোতে সরবারাহ করতে ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ডব্লিউএইচওর তথ্যমতে, উন্নত দেশগুলোতে টিকাদানের হারে অনেক বেশি হলেও নিম্ন আয়ের দেশগুলোতে এখন পর্যন্ত প্রতি ১০০ জনের মধ্যে মাত্র দেড়জনকে টিকা দেওয়া সম্ভব হয়েছে। টিকা সরবরাহে ঘাটতি থাকায় দেশগুলো টিকা দিতে পারছে না।

ইসরায়েল ও জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের মধ্যে করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু তেদরোস সতর্ক করে বলেছেন, এতে গরিব দেশগুলো টিকাদানের বাইরে থেকে যাবে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com