শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মৃতদেহ উদ্ধার

মিয়ানমারের জঙ্গল থেকে ৪০ মৃতদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সম্প্রতি জঙ্গল এলাকা থেকে ৪০টি মৃতদেহ উদ্ধার করেছে জান্তা সরকারের বিরুদ্ধে লড়া একটি মিলিশিয়া বাহিনী এবং স্থানীয় অধিবাসীরা।

মিলিশিয়া বাহিনী ও জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুনের বরাত দিয়ে এতথ্য জানিয়েছ বার্তা সংস্থা রয়টার্স।

জঙ্গল থেকে যেসব মৃতদেহ পাওয়া গেছে এদের মধ্যে কোনও কোনও মৃতদেহে নির্যাতনের চিহ্নও রয়েছে। সাগাইং অঞ্চলে কানি শহরের আশেপাশে বিভিন্ন স্থানে এগুলো পাওয়া গেছে।

গত ফেব্রুয়ারিতে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিসহ বেশ কিছু রাজনৈতিক নেতাকে গ্রেপ্তারের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে মিয়ানমারের সামরিক জান্তা। এরপর থেকেই দেশটিতে চলছে অস্থিরতা।

মিয়ানমারে প্রায় প্রতিদিনই সামরিক বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের সংঘর্ষ লেগেই থাকে। চলছে ধরপাকড়ও। সহিংসতায় নিহত হয়েছে কয়েকশ’ মানুষ।

যে এলাকা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে গত কয়েক মাসে এই এলাকাতে সামরিক শাসনের বিরোধীদের গড়ে তোলা মিলিশিয়া গোষ্ঠীগুলোর সঙ্গে সেনাবাহিনীর বেশ কয়েকবার লড়াই হয়েছে।

তবে মৃতদেহ খুঁজে পাওয়ার বিষয়টি নিয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনও মন্তব্য পাওয়া যায়নি।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে লেখা চিঠিতে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোয়ে তুন জানান, তিনটি ঘটনায় সবমিলিয়ে ৪০টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এটা স্পষ্টভাবেই মানবতার বিরুদ্ধে অপরাধ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com