বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

শিরোনাম :
বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান একই সেশনে অনার্স-মাস্টার্স: প্রশ্নবিদ্ধ সনদে বীমা কোম্পানির সিইও কেরাণীগঞ্জে ডিবি দক্ষিণের বিশেষ অভিযান: ৩টি পিস্তলসহ গ্রেফতার ২ জন ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের পর ক্ষিপ্ত ওহাব: সাংবাদিককে ‘জারজ’ মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা
ইয়াবা সেবনের দায়ে কনস্টেবলসহ আটক চারজন কারাগারে

ইয়াবা সেবনের দায়ে কনস্টেবলসহ আটক চারজন কারাগারে

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাশিয়াডাঙ্গা থানার কার্যক্রম শুরু হয়েছে বৃহস্পতিবার। এদিনই ইয়াবা সেবনের সময় এক কনস্টেবলকে আটক করেছে নবগঠিত এ থানার পুলিশ।

নগরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের কাছে মাঠ থেকে অন্য তিন ইয়াবাসেবীর সঙ্গে কনস্টেবল নাজিম উদ্দিনকে (৩০) আটক করা হয়েছে। তাদের শুক্রবার কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

নাজিম জেলা পুলিশ লাইনে কর্মরত। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রাণীহাটি গ্রামে। আরএমপির মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

কাশিয়াডাঙ্গা থানার ওসি রবিউল ইসলামের বরাত দিয়ে আরএমপির মুখপাত্র জানান, ইয়াবা সেবনের গোপন সংবাদের ভিত্তিতে স্কুল মাঠে অভিযান চালানো হয়। এ সময় ৪ যুবককে হাতেনাতে আটক করে থানায় নেয়া হয়। পরে নাজিম উদ্দিনের পরিচয় নিশ্চিত হওয়া যায়। তিনি আরো জানান, এই চারজনের বিরুদ্ধে আরএমপি অধ্যাদেশে একটি মামলা করা হয়েছে। পরে শুক্রবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com