শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পতন ঠেকাতে তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব

পতন ঠেকাতে তালেবানদের সঙ্গে ক্ষমতা ভাগাভাগির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক: নিজেদের পতন ঠেকাতে তালেবানকে ক্ষমতার ভাগ দেওয়ার প্রস্তাব দিয়েছে আফগানিস্তান সরকার। আফগান সরকারের একটি সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবারই গুরুত্বপূর্ণ গজনি শহরের দখল নিয়েছে তালেবান। শহরের পরিত্যক্ত সেনা ঘাঁটির ছবিও প্রকাশ করেছে তারা।

গজনি প্রদেশের রাজধানী শহরের অবস্থান কাবুল থেকে মাত্র দেড়শ কিলোমিটার দূরে। সামরিক অবস্থানগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরটি।

এর আগে কাতারে একাধিকবার যুক্তরাষ্ট্র এবং আফগান সরকারের শান্তি বৈঠক হয়েছে। শান্তি আলোচনার অন্যতম মধ্যস্থতাকারী গুলাম ফারুক মাজরো বৃহস্পতিবার বলেন, এবার সরকারের পক্ষ থেকে যুদ্ধ বিরতির জন্য সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়া হয়েছে তালেবান প্রতিনিধিদের। বিশেষজ্ঞদের ধারণা- ক্ষমতার ভাগাভাগি সেই ‘সুনির্দিষ্ট প্রস্তাব’।

এদিকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার শুরু করার পরই আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ পিছু হটছে আফগান সেনারা।

এরই মধ্যে ১০টি প্রাদেশিক রাজধানী তালেবানের দখলে।  বুধবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একজন কর্মকর্তা শঙ্কা প্রকাশ করেছেন, আগামী ৯০ দিনের মধ্যেই রাজধানী কাবুল তালেবানের দখলে চলে যাবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com