শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
কাবুল বিমানবন্দরে নিহত ৫

কাবুল বিমানবন্দরে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবান দখলে নেওয়ার পর দেশ ছাড়তে বিমানবন্দরে জনসমুদ্রে পরিণত হয়েছে। সেখানে বিমানে ওঠার চেষ্টারত সাধারণ মানুষের চাপ সামলাতে হিমশিম খেয়ে ফাঁকা গুলি ছোড়ে মার্কিন সেনারা। সেখানে অন্তত পাঁচজন নিহত হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, কাবুল বিমানবন্দরের একটি উড়োজাহাজকে ঘিরে লোকে লোকারণ্য। আফগানিস্তানের চরম রাজনৈতিক অস্থিরতায় দেশ ছাড়তে অসংখ্য মানুষ সেখানে ভিড় করছেন।

দাঁড়িয়ে থাকা বিমানটিতে উঠতে যে যার মতো চেষ্টা চালাচ্ছিল। কে কার আগে বিমানে উঠতে পারে তা নিয়ে হট্টগোলের মধ্যেই গুলি চালায় মার্কিন বাহিনী। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দরে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা পাঁচজনের মরদেহ গাড়িতে তুলতে দেখেছেন। তবে তারা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন নাকি পদদলিত হয়েছেন, তা সঠিকভাবে জানা যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com