শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে বেড়েছে করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুও

ভারতে বেড়েছে করোনার সংক্রমণ, বাড়ল মৃত্যুও

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় বাড়ল প্রাণঘাতী ভাইরাসটি সংক্রমিত নতুন রোগীর সংখ্যাও। যদিও গত একদিনে দেশটিতে করোনায় নতুন করে শনাক্ত রোগীর তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক। ফলে বুধবারও (১৮ আগস্ট) ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমার ধারাবাহিকতা বজায় রয়েছে।

এদিন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো তথ্য অনুযায়ী, গেল ২৪ ঘণ্টায় দক্ষিণ এশিয়ার দেশটিতে নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন ৩৫ হাজার ১৭৮ জন লোক। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১০ হাজারের বেশি।

সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি ২২ লাখ ৮৫ হাজার ৮৫৭ জনে দাঁড়িয়েছে।

এ দিকে মঙ্গলবারের (১৭ আগস্ট) তুলনায় বুধবার দেশটিতে দৈনিক মৃত্যুর সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। গত এক দিনে দেশটিতে মৃত্যু হয়েছে ৪৪০ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় এই সময়ের মধ্যে মৃত্যু বেড়েছে তিনজন। মহামারি করোনার শুরু থেকে ভারতে এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন চার লাখ ৩২ হাজার ৫১৯ জন।

অপর দিকে দৈনিক সংক্রমণ ও সুস্থতার ক্ষেত্রে বুধবারও দেশটিতে ভারতে বজায় রয়েছে স্বাভাবিক চিত্র। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে সংক্রমিত ব্যক্তির তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক। ফলে এদিন ঘনবসতিপূর্ণ দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা আরও হ্রাস পেয়েছে।

গত একদিনে ভারতে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৭ হাজারের বেশি লোক। অন্য দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজারের বেশি। ফলে দেশটিতে মোট সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে তিন লাখ ৬৭ হাজার ৪১৫ জনে দাঁড়িয়েছে। যা গত ১৪৮ দিনের মধ্যে সর্বনিম্ন রেকর্ড।

ভারতের মোট শনাক্ত রোগীর প্রায় ১ দশমিক ১৪ শতাংশ বর্তমানে সক্রিয় আছেন। ২০২০ সালের মার্চ মাসের পর থেকে দেশটিতে এই হার সর্বনিম্ন। এ দিকে বুধবার ভারতে সুস্থতার হার বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল এক দিনে দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশে পৌঁছেছে। মহামারি করোনা শুরুর পর থেকে যা দেশটিতে সর্বোচ্চ।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com