শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান: সতর্কতা জারি জাতিসংঘের

ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবান: সতর্কতা জারি জাতিসংঘের

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে ন্যাটো বা আফগান সরকারের পক্ষে যারা কাজ করেছেন, তাদের খুঁজতে ঘরে ঘরে অভিযান চালাচ্ছে তালেবানরা। জাতিসংঘের এক নথিতে বিষয়টি উঠে এসেছে। নথিতে বলা হয়েছে, তালেবানরা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছে।

তালেবানরা ক্ষমতা দখলের পর থেকে বলে আসছে তারা প্রতিশোধ নেবে না। কিন্তু চিত্র দেখা যাচ্ছে তার উল্টো। জাতিসংঘকে যারা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাদেরকে টার্গেট করছে। নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস- রিপ্টোর একটি গোপন নথিতে এসব তথ্য জানা যায়। জাতিসংঘ এই সংস্থার থেকেই গোয়েন্দা তথ্য পেতো। ক্রিস্টিয়ান নেলম্যান, যিনি ওই প্রতিবেদনের পেছনে দলের প্রধান হিসেবে কাজ করেছেন তিনি বলেন, ‘তালেবান বর্তমানে যাদের টার্গেট করছে, তাদের সংখ্যা অনেক বেশি এবং এই হুমকির বিষয়টি স্পষ্ট।’

লিখিতভাবে বলা হয়েছে যে, যদি তারা নিজেরা ধরা না দেয়, তাহলে তালেবান ওই ব্যক্তিদের পরিবর্তে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও বিচার করবে, জিজ্ঞাসাবাদ করবে এবং শাস্তি দেবে। তিনি সতর্ক করে বলেছেন যে যারা তালেবানের কালো তালিকাভুক্ত, তারা মারাত্মক বিপদের মধ্যে রয়েছেন এবং তাদেরকে গণহারে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে।

এদিকে আফগানিস্তানের বেশ কয়েকটি শহরে এরইমধ্যে তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়েছে। কাবুল বিমানবন্দরের বাইরে পরিস্থিতি এখনও বিশৃঙ্খল। যারা পালাতে চেষ্টা করছেন, তালেবান তাদের বাধা দিচ্ছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তালেবান এখন হাজার হাজার মার্কিন সাঁজোয়া যান, ৩০ থেকে ৪০টি বিমান এবং বিপুল সংখ্যক ছোট অস্ত্র নিয়ন্ত্রণ করছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com