শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাকিস্তান-তালেবানের পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠক

পাকিস্তান-তালেবানের পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠক

পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে তালেবানের প্রতিনিধি দল। (ছবি: সংগৃহীত)

আন্তর্জাতিক ডেস্ক:

কাতারে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন তালেবানের একটি প্রতিনিধি দল। শুক্রবার দোহায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এক টুইট বার্তায় জানান, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও দ্বিপক্ষীয় পারস্পরিক স্বার্থ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন অনলাইন জানায়, দোহায় পাকিস্তানি দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। তালেবান প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন গোষ্ঠীটির রাজনৈতিক শাখার প্রধান শের মোহাম্মদ আব্বাস স্টানিকজাই। আর পাকিস্তানের পক্ষে ছিলেন দেশটির রাষ্ট্রদূত সৈয়দ আহসান রাজা শাহ।

ধারাবাহিক টুইট বার্তায় সুহাইল শাহিন আরও বলেন, উভয় পক্ষ মানবিক সহযোগিতা, দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেছে। আফগানিস্তানের পুনর্গঠন এবং তোরখাম ও স্পিন বলডাক সীমান্তের মানুষের চলাচল নিয়েও আলোচনা হয়েছে।

খবরে বলা হয়েছে, পাকিস্তানি রাষ্ট্রদূত তালেবান প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজ আয়োজন করেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com