শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
১৬৭ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু ভারতে

১৬৭ দিনের মধ্যে করোনায় সর্বনিম্ন মৃত্যু ভারতে

আন্তর্জাতিক ডেস্ক:

মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় দিশেহারা দেশ ভারতে গত রবিবার (৫ সেপ্টেম্বর) মৃত্যুবরণ করেছেন ২১৯ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সোমবারের (৬ সেপ্টেম্বর) বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৬৭ দিনের মধ্যে রবিবার করোনায় সর্বনিম্ন মৃত্যু দেখেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ এই দেশ।

এদিন প্রাণঘাতী ভাইরাসটিতে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কেরালায়। নির্ধারিত এই সময়ের মধ্যে দেশটির সর্বদক্ষিণের এই রাজ্যটিতে মৃত্যু হয়েছে ৭৪ জনের। একই দিন ৬৭ মৃত্যু নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।

টানা ৪৮ দিন পর ভারতে করোনায় মৃত্যুর শতকরা হার ১ দশমিক ৩৩ শতাংশে নামল বলে এই বিজ্ঞপ্তিতে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া রবিবার ভারতে করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ হাজার ৯৪৮ জন। যা আগের দিন শনিবারের তুলনায় প্রায় চার হাজার কম। এ নিয়ে টানা ৭১ দিন যাবত ভারতে দৈনিক কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ হাজারের নিচে আছে।

ঘনবসতিপূর্ণ দেশটিতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বর্তমানে চার লাখ ১১ হাজার ৮৫৮ জন। এর বাইরে রবিবার ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৩ হাজার ৯১৭ জন। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিনে বলা হয়, বর্তমানে দেশটিতে করোনা ভাইরাস থেকে সুস্থতার হার শতকরা ৯৭ দশমিক ৪৪ শতাংশ।

গত বছর ৩০ জানুয়ারি ভারতের কেরালায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সরকারি তথ্য অনুযায়ী- তারপর থেকে এখন পর্যন্ত দেশটিতে কোভিড সংক্রমিত হয়েছেন মোট তিন কোটি ৩০ লাখ ২৭ হাজার ১৩০ জন। প্রাণঘাতী এ রোগে মারা গেছেন মোট চার লাখ ৪০ হাজার ৭৮৫ জন।

এছাড়া মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভারতে কোভিড আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ২১ লাখ ৭৪ হাজার ৪৯৩ জন। গত মার্চ মাস থেকে ভারতে শুরু হয়েছিল করোনার দ্বিতীয় ঢেউ। মূলত এর প্রভাবে চলতি বছরের এপ্রিল থেকে মে পর্যন্ত করোনায় লাগামহীন সংক্রমণ-মৃত্যুতে ছারখার পরিস্থিতি দেখা দিয়েছিল দেশটিতে।

যদিও সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারত।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com