শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, নিহত ৪০

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন, নিহত ৪০

আন্তর্জার্তিক ডেস্ক:

ইন্দোনেশিয়ার একটি কারাগারে ভয়াবহ আগুন লেগেছে। এখন পর্যন্ত সেখান থেকে ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কারাগারটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি সংখ্যক বন্দি অবস্থান করছিলেন।

স্থানীয় সময় বুধবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে দেশটির বানতেন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটে। ইন্দোনেশীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার সকালে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারের যে ব্লকে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে, সেখানে ধারণক্ষমতার চেয়ে বেশি বন্দি অবস্থান করছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন বন্দি।

ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকার মন্ত্রণালয়ের কারাগার বিষয়ক দফতরের মুখপাত্র রিকা আপরিয়ান্তি জানান, বুধবার গভীর রাত ১টা থেকে ২টার মধ্যে বানতেন প্রদেশের তাংগেরাং কারাগারের সি ব্লকে আগুন লাগার ঘটনা ঘটে। পরে সেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কর্তৃপক্ষ এখনও সেখানে উদ্ধারকাজ চালাচ্ছে বলেও জানান তিনি। তবে আগুন লাগার ঠিক কত সময় পর সেটি নিয়ন্ত্রণে আনা, তা পরিষ্কার করেননি তিনি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com