শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় মৃত্যু কমে ২৫, শনাক্ত নামল হাজারের নিচে

করোনায় মৃত্যু কমে ২৫, শনাক্ত নামল হাজারের নিচে

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও জনের ২৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট ২৭ হাজার ৩৯৩ জন মারা গেলেন ভাইরাসটিতে।

গতকাল (শুক্রবার) ৩১ জনের মৃত্যু হয়েছিল। আর শনাক্ত ছিল ১ হাজার ২৩৩ জন। এর আগের দিন (বৃহস্পতিবার) মৃত্যু হয় ২৪ জনের, বুধবার ৩৬ জনের, মঙ্গলবার ২৬, সোমবার ২৬, রোববার ৪৩ এবং শনিবার ৩৫ জনের মৃত্যু হয়েছিল।

শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮১৮ জনের। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫০ হাজার ৩৭১ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৪ দশমিক ৫৯ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১০ হাজার ১৬৭ জন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com