শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় আরও ২৫ জনের মৃত্যু : শনাক্ত ১,২১২

করোনায় আরও ২৫ জনের মৃত্যু : শনাক্ত ১,২১২

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ২১২ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৩৯ জনে। ২৫ জনের মধ্যে পুরুষ ১৩ জন ও নারী ১২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ২০ জন ও বেসরকারি হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

এই সময়ে নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ২১২ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ১৫ লাখ ৫২ হাজার ৫৬৩ জন। সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮২১টি ল্যাবরেটরিতে ২৮ হাজার ৪৮৫টি নমুনা সংগ্রহ ও ২৭ হাজার ৭৮৭টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৯৬ লাখ ৪৬ হাজার ৯৩৭টি। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪ দশমিক ৩৬ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ২০২ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১২ হাজার ৬৮১ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৩ শতাংশ। ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব ছয়জন, সত্তরোর্ধ্ব চারজন ও ৮০ বছরের বেশি বয়সী চারজন রয়েছেন। বিভাগওয়ারি হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৯ জন, চট্টগ্রামে আটজন, খুলনায় তিনজন, সিলেটে তিনজন ও রংপুর বিভাগে দুইজনের মৃত্যু হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com