শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এতে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৫৩১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮৪৭ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৭৫৮ জনে।

আজ শুক্রবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯৬০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ১৬ হাজার ৯০১ জন। গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৭৯৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৪ হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ৩ দশমিক ৪৩ শতাংশ। এ পর্যন্ত মোট ৯৭ লাখ ৫৫ হাজার ৯৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৬ শতাংশ। মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুর হার ১.৭৭ শতাংশ।

এতে আরো বলা হয়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২ জন এবং নারী ৯ জন। এ সময় ঢাকা বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামে ৫, খুলনায় ৪, রাজশাহীতে ১, বরিশালে ১ ও সিলেটে একজন করে মারা গেছেন। ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও রংপুরে কেউ মারা যায়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com