শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বাহরাইন যেতে বাধা কাটছে বাংলাদেশিদের

বাহরাইন যেতে বাধা কাটছে বাংলাদেশিদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের দ্বীপ রাষ্ট্র বাহরাইনে যাওয়ার বাধা কেটেছে। আগামী রোববার থেকে বাহরাইনের লাল তালিকাভুক্ত দেশের তালিকায় আর থাকছে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।

রোমানিয়া সফররত মন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বার্তাটি দেন। এতে তিনি লেখেন, ‘বাহরাইন থেকে ফিরে আসা শত শত বাংলাদেশি প্রতিদিন জিজ্ঞাসা করেন বাহরাইন কখন খুলবে? আজ আমাদের একটি সুখবর আছে।

‘বাহরাইন ১০ অক্টোবর ২০২১ থেকে বাংলাদেশকে লাল তালিকাভুক্ত দেশ থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে।’

করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশসহ ১১টি দেশকে লাল তালিকায় রেখেছিল বাহরাইন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ওই দেশগুলোর নাগরিকরা এখন থেকে মধ্যপ্রাচ্যের দেশটিতে যেতে পারবেন।

বাহরাইন ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ায় দেশে এসে দীর্ঘদিন বসে থাকতে হয় বাংলাদেশিদের। নিষেধাজ্ঞা তুলে নেয়ায় তাদের সে অপেক্ষার অবসান হচ্ছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com