শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করলেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক: স্বাস্থ্য পরীক্ষার জন্য জার্মানি গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। শনিবার ভোর সাড়ে ৪টায় কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে রাষ্ট্রপতি জার্মানির রাজধানী বার্লিনের উদ্দেশে ঢাকা ছাড়েন। রাষ্ট্রপতির স্ত্রী রাশিদা খানম এই সফরে তার সঙ্গে রয়েছেন।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সি জালাল উদ্দিন জানান, কাতার এয়ার ওয়েজের একটি ভিভিআইপি ফ্লাইট (কিউওয়াই-৬৩৯) রাষ্ট্রপতিকে নিয়ে আজ ভোর ৪টা ২৫মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন এবং বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারি, ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন, বাংলাদেশে জার্মানির রাষ্ট্রদূত অচিম ট্রস্টার, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, পুলিশ মহাপরিদর্শক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ জার্মানির চ্যারিটি ইউনিভার্সিটি হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা এবং লন্ডনের আই হসপিটালে চক্ষু চিকিৎসার কথা রয়েছে। উপ-প্রেস সচিব আরো জানান, ‘রাষ্ট্র প্রধান আগামী ২২ অক্টোবর লন্ডন থেকে বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।’

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com