বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৭ অপরাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

সৌদির বিমানবন্দরে ড্রোন হামলা, ৩ বাংলাদেশিসহ আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান শহরের জিজানের কিং আব্দুল্লাহ বিমানবন্দরে ড্রোন হামলায় তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হামলার ঘটনা ঘটে।

সৌদি নেতৃত্বাধীন জোটের এক মুখপাত্র জানান, এই ড্রোন হামলায় বিমানবন্দরে জানালার কাঁচসহ বেশ কিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েকজন আহত হন। শনিবার ভোরের দিকে আরেকটি বিস্ফোরক বোঝাই লাদেন ড্রোন আটক করেছে নিরাপত্তা বাহিনী।

সৌদি জোট বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল মালিকি বলেছেন, সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী ইয়েমেন থেকে জাযানের উদ্দেশ্যে হুতিদের ছোড়া দুটি সশস্ত্র ড্রোন প্রতিরোধ করে ধ্বংস করেছে। ড্রোনের কিছু ধ্বংসাবশেষ বিমানবন্দরের ভেতরে পড়ায় কয়েকজন যাত্রী ও কর্মী আহত হয়েছে। (খবর : আরব নিউজ)

হামলায় আহতদের মধ‌্যে ছয় জন সৌদি ভ্রমণকারী এবং চার জন দেশটির বিমানবন্দরের কর্মী। আহত চার জনের মধ‌্যে তিন জন বাংলাদেশের বিমান কর্মী ও একজন সুদানের।

হামলার ঘটনায় এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে সম্প্রতি জাজানসহ ইয়েমেন সীমান্তঘেঁষা সৌদি আরবের শহরগুলোতে হামলা চালাচ্ছে হুথি বিদ্রোহীরা। এ হামলার পেছনেও তাদের হাত রয়েছে বলে দাবি করছেন সৌদির আইনশৃঙ্খলা বাহিনী।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com