শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
প্রায় ১১ ঘণ্টা পর দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু

প্রায় ১১ ঘণ্টা পর দেশের মোবাইল ইন্টারনেট সেবা চালু

নিজস্ব প্রতিবেদক: প্রায় ১১ ঘণ্টা পর সচল হতে শুরু করেছে মোবাইলের থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা। শুক্রবার বিকাল ৪টার পর ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সচল হতে শুরু করেছে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট। এর আগে শুক্রবার ভোর ৫টা থেকে রাজধানী ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছিল না।

বিটিআরসি জানায়, কারিগরি ত্রুটির কারণে সারা দেশের সব মোবাইল অপারেটরের ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ ছিল। প্রসঙ্গত, ইন্টারনেট সেবা বন্ধ করা জেলাগুলো হলো – কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী ও চাঁদপুর। এরমধ্যে কুমিল্লা জেলায় প্রথম ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়। এরপর ধাপে ধাপে বাকি জেলাগুলোতেও এই সেবা বন্ধ রাখা হয়। অপারেটর সূত্র জানায়, বুধবার প্রথমে কুমিল্লায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়। এরপর আরও পাঁচটি জেলায় ধাপে ধাপে ইন্টারনেট বন্ধ করা হয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com