শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ভারতে উত্তরাখণ্ডে বন্যায় নিহত বেড়ে ৪৬

ভারতে উত্তরাখণ্ডে বন্যায় নিহত বেড়ে ৪৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরাখণ্ড রাজ্যে তিন দিন ধরে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ জনে। গত সোমবার থেকে আজ বুধবার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর বিবিসি।

ভারতের আবহাওয়া অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় ১২২ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টিতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড়ি এলাকাগুলো।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টে দেখা গেছে, সেখানকার রাস্তাঘাট-বাড়িঘর পানিতে তলিয়ে গেছে। সেতুগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বৃষ্টিতে নদনদীর পানি উপচে দুকূল ভেসে গেছে। বৃষ্টির কারণে ভূমিধসে পর্যটন এলাকা নাইনিতালে যাওয়ার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে, ভূমিধসে কালাডুঙ্গি, হালদাওয়ানি এবং বাওয়ালির সঙ্গে সড়ক যোগাযোগও বন্ধ হয়ে গেছে। এই সপ্তাহেই দেশটির কেরালা রাজ্যে ভারিবৃষ্টি ও ভূমিধসে ২৬ জন মারা যায়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com