শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

দেশে করোনায় আরও ৯ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে টালমাটাল বিশ্ব। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। এ ভাইরাসের সংক্রমণ রোধে দেশে ধাপে ধাপে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে শনাক্ত ও মৃত্যু বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে ২৭৮  জন নতুন রোগী শনাক্ত হয়েছে। গত ২৮ জুলাই দেশে ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়, যা একদিনে এ যাবতকালের সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

আগের সাত দিনে দেশে যথাক্রমে, ২৩২, ২৪৩ ,৩৬৮, ৪৬৯, ৩৩৯, ৩১৪ ও ২৯৩ জন রোগী শনাক্ত হয়।

সর্বশেষ তথ্য অনুসারে দেশে নভেল করোনা ভাইরাসে (কোভিড-১৯) মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ৪১৭ জনে।

গত ২৪ ঘণ্টায় দেশে ১৫ হাজার ৪২ টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক ৮৫ শতাংশ। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১ দশমিক ৩৬ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার করা হয়েছে ১ কোটি ২ লাখ  ৩ হাজার ৬৬৫ জনের। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৩৬ শতাংশ।

আজ শনিবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com