শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, ৪ মন্ত্রী আটক

সুদানের প্রধানমন্ত্রী গৃহবন্দি, ৪ মন্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লা হামদককে গৃহবন্দি করেছে দেশটির সেনাবাহিনী। এর পরপরই রাজনৈতিক সংকটে টালমাটাল দেশটিতে সামরিক অভ্যুত্থানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২৫ অক্টোবর) ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। তবে সামরিক বাহিনীর পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

রাজধানী খার্তুমে ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে একাধিক স্থানীয় সংবাদমাধ্যম। খার্তুম থেকে আল জাজিরার প্রতিনিধি হিবা মর্গান জানান, দেশটিতে টেলিযোগাযোগ সীমিত করে দেওয়ায় সঠিক তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, প্রধানমন্ত্রীকে গৃহবন্দি করার পাশাপাশি তার সরকারের চার মন্ত্রীকেও আটক করেছে অজ্ঞাত সেনারা। আবদাল্লা হামদকের সংবাদমাধ্যম বিষয়ক উপদেষ্টাকেও আটক করা হয়েছে। অভ্যুত্থান ঠেকাতে নাগরিকদের রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছে গণতন্ত্রপন্থী একটি গ্রুপ।

২০১৯ সালে দীর্ঘদিনের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে সরিয়ে দেওয়ার পর ক্ষমতা ভাগাভাগির দুর্বল একটি চুক্তিতে উপনীত হয় সামরিক বাহিনী ও বেসামরিক গোষ্ঠীগুলো। ওই চুক্তির আলোকেই গত দুই বছর ধরে দেশটি পরিচালিত হয়ে আসছিল। গত সেপ্টেম্বরে ব্যর্থ এক অভ্যুত্থান চেষ্টা চালায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বশিরের অনুগত সেনারা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com