শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
পাটুরিয়া ঘাটে ডুবে গেছে ফেরি আমানত শাহ

পাটুরিয়া ঘাটে ডুবে গেছে ফেরি আমানত শাহ

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় রো রো ফেরি আমানত শাহ তীরে ভিড়ার সময় যানবাহন নিয়ে উল্টে গেছে। আজ বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন আরিচা শাখার উপমহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. জিল্লুর রহমান জানান,  ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে যানবাহন নিয়ে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটে নোঙর করে। এ সময় ফেরি থেকে দুই থেকে তিনটি যানবাহন নামার পরই ফেরির একপাশ কাত হয়ে যায়। এতে ফেরিটি উল্টে যায়। ফেরিতে কতগুলো যানবাহন ছিল সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি।

শিবালয় ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মুজিবুল হক বলেন, দুর্ঘটনা ঘটনার পরপরই ঘটনাস্থলে পৌঁছে যান  ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থালে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তিনি আরো বলেন, ঘটনা ঘটার আগে মাঝনদীতে ফেরিটির তলা ফেটে যায়। পরে দায়িত্বরতরা দ্রুত ফেরি চালিয়ে তীরের কাছে নিয়ে আসেন।

মুজিবুল হক বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা হয়নি।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com