সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

শিরোনাম :
সৌদির সবচেয়ে বড় তেল শোধনাগারে ইরানের ড্রোন হামলা লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা নরসিংদীর হিন্দুপাড়ায় পৃথক অভিযানে দুই মাদকসেবী আটক, জেল প্রদান খামেনি হত্যার বদলা নিতে কঠোর হুশিয়ারি দিলেন ইরানের প্রেসিডেন্ট ইরানের হামলায় ইসরায়েলে বেড়ে গেল নিহতের সংখ্যা দাম অর্ধেকে নেমেছে হাঁসের ডিম, বিপাকে সিংড়ার খামারিরা অসুস্থ বাবা মায়ের পাশে সংসারের হাল ধরে রাখতে সাংবাদিক মাসুদ আলমের দিন কাটছে অতি কষ্টে নরসিংদীর মাধবদীতে আমেনা ধর্ষণ ও হত্যা: মূলহোতাসহ ৭ জন গ্রেপ্তার কার্ড বিতরণে দুর্নীতি বন্ধে ইন্টিগ্রেটেড সিস্টেমে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী পুতুল
মাদক উদ্ধারের তথ্য গোপন, ৬ পুলিশ বরখাস্ত

মাদক উদ্ধারের তথ্য গোপন, ৬ পুলিশ বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের সাব ইন্সপেক্টরসহ ৬ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মাদক দ্রব্যের একটি চালান উদ্ধার পরবর্তী তথ্য গোপনের অভিযোগে তাদেরকে মঙ্গলবার রাতে প্রত্যাহার করা হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছেন, প্রশাসনিক কারণে তাদেরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন, কসবা থানার সাব ইন্সপেক্টর শ্যামল মজুমদার ও মনির হোসেন, এএসআই ফারুক ও সালাউদ্দিন, কনস্টেবল শাহজাহান ও কাসেম।

পুলিশের সূত্র জানায়, মঙ্গলবার সকালে কসবা উপজেলা টিআলী মোড় থেকে দুটি প্রাইভেটকার মাদকসহ উদ্ধার করে তারা। এতে গাঁজাসহ বিভিন্ন মাদক ছিল। উদ্ধার করা এসব মাদক নিয়ে পরবর্তীতে অনিয়মের অভিযোগ উঠে। পরে তাদের দায়িত্ব সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইনকে প্রধান করে একটি তদন্ত কমিটি ঘটনা করা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com