শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ১৩০ জন ভর্তি

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরো ১৩০ জন ভর্তি

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরো ১৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৮২৩ জন ডেঙ্গু রোগী। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ৮৯ জন।

আজ শুক্রবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ কামরুল কিবরিয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ১২৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে চারজন রয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা ৮২৩ ডেঙ্গু রোগীর মধ্যে রাজধানী ঢাকার সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৬৯ জন। এ ছাড়া ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি আছেন ১৫৪ জন।

এ বছরের শুরু থেকে আজ (২৯ অক্টোবর) পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ হাজার ৪৪৫ জন। এ সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯ জনের মৃত্যু হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com