শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
দুই শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে বাইডেন

দুই শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপে বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক দুটি শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইউরোপে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। গুরুত্বপূর্ণ এই সফরের অংশ হিসেবে প্রথমে তিনি রোমে জি-২০ সম্মেলন, এরপর স্কটল্যান্ডের গ্লাসগোতে জলবায়ু বিষয়ক সম্মেলন কপ-২৬ এ যোগ দেবেন।

জো বাইডেন আশা করেছিলেন, যুক্তরাজ্যে অনুষ্ঠিতব্য জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সামনে একটি বড় জলবায়ু প্যাকেজ ঘোষণা করবেন। যদিও ২ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলারের তার সেই ব্যয় পরিকল্পনা আটকে গেছে নিজ দেশেই।

বাইডেনের নিজ দলের সদস্যরা বৃহস্পতিবার বিলটিতে ভোট দেওয়া থেকে বিরত থাকায় পুরো প্রক্রিয়াটি অনির্দিষ্টকালের জন্য ঝুলে গেছে। আর এতে বেকায়দায় পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার (২৯ অক্টোবর) ব্রিটিশ মিডিয়া বিবিসি নিউজের প্রতিবেদনে তথ্যটি জানানো হয়।

এবারের জি-২০ শীর্ষ সম্মেলন যোগ দিতে বাইডেন এরই মধ্যে ইউরোপে পৌঁছেছেন। প্রধান অর্থনৈতিক শক্তিগুলোর এ সম্মেলনে বৈশ্বিক ন্যূনতম ট্যাক্স নির্ধারণের বিষয়ে আলোচনা হতে পারে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ক্যাথলিক প্রেসিডেন্ট বাইডেন পোপ ফ্রান্সিসের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

রবিবার তিনি রোম থেকে স্কটল্যান্ডের উদ্দেশে রওয়ানা দেবেন। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-২৬ এ যোগ দেবেন। যুক্তরাষ্ট্র আবার জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ করতে ফিরে এসেছে- এমন বার্তাই সেখানে দেওয়ার চেষ্টা করবেন তিনি। এর আগে তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার পর বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মার্কিন প্রশাসন।

রোমের উদ্দেশে হোয়াইট হাউস ত্যাগের আগে বাইডেন তার ব্যয় পরিকল্পনা উন্মোচন করেন। যেখানে মার্কিন ডেমোক্র্যাটদের সঙ্গে করা বৈঠকে আইনপ্রণেতাদের সহায়তা চান তিনি। বাইডেন দাবি করেন, তিনি দুই সম্মেলনে দেখাতে চান, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র এখনো কার্যকর।

 

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com