বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছয় মাস পর ৬ সিটি করপোরেশনের কাজের মূল্যায়ন করবেন প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ঘটনায় ৪ পুলিশ সদস্য ক্লোজড ‘কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছাবে কৃষকের কাছে’ শিলমান্দী ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় তরুণ প্রবাসী নেতা মো. রাসেল মিয়া সাংবাদিকদের ওয়েজবোর্ড সমস্যার দ্রুত সমাধান করা হবে: তথ্যমন্ত্রী বাঙালির আবেগের মাস, ভাষার মাস ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপি আনু: সিংড়ায় শান্তি ফিরিয়ে আনবো রমজান উপলক্ষে ৩ হাজার ২৯৬ বন্দিকে মুক্তি দিলো আরব আমিরাত ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবে স্বামী, আফগানিস্তানে নতুন আইন প্রধানমন্ত্রীকে ট্রাম্পের অভিনন্দন, বাণিজ্যচুক্তি বাস্তবায়নের আশা
নাইজারে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৬৯

নাইজারে বন্দুকধারীদের হামলা, নিহত অন্তত ৬৯

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় অন্তত ৬৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় দেশটিতে স্থানীয় সময় শুক্রবার ( ৫ নভেম্বর) জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। বিবিসি সূত্রে এ তথ্য জানা যায়।

মালির সীমান্তবর্তী দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় নিহতদের মধ্যে স্থানীয় এক মেয়রও রয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবারের এ হামলার দায় এখনও কেউ স্বীকার করেনি।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পশ্চিমের তিলাবেরি অঞ্চলে এ ঘটনা ঘটে। মেয়রসহ একটি প্রতিনিধি দলের ওপর হামলা চালায় ‘নিষিদ্ধ সশস্ত্র সন্ত্রাসীরা’।

নাইজারের দুই প্রতিবেশী দেশ মালি ও বুরকিনা ফাসোর সীমান্ত-সংলগ্ন এলাকাগুলোতে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে। চলতি বছরও পাঁচশ জনেরও বেশি মানুষ প্রাণ হারান এ অঞ্চলে। গত মার্চেও জঙ্গি সন্দেহে ওই অঞ্চলের তিনটি গ্রামে সমন্বিত অভিযানে ১৩৭ জন নিহত হন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com