শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শতভাগ ভাড়া বাড়াতে চায় লঞ্চ মালিকরা

শতভাগ ভাড়া বাড়াতে চায় লঞ্চ মালিকরা

নিজস্ব প্রতিবেদক:  লঞ্চ মালিক সমিতির সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ বলেছেন, সরকার তেলের দাম বাড়ানোর কারণে লঞ্চ ভাড়াও শতভাগ বাড়াতে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য সরকারকে শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি।

 

ঢাকায় সাংবাদিকদের ব্রিফিং কালে তিনি বলেন, এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে করে তাদের পক্ষে লঞ্চ পরিচালনা করা সম্ভব হবে না।

তিনি বলেন, “জ্বালানী তেলের দাম বেড়েছে ২৩ শতাংশ। স্টিলের দাম বেড়েছে ২০-২৫ শতাংশ। এই সব কিছু মিলিয়ে আমরা শতভাগ বৃদ্ধির প্রস্তাব করবো। এখনি লিখিত প্রস্তাব পাঠাবো। আশাকরি আগামীকাল দুপুরের মধ্যে সরকার কর্তৃক আমাদের এ প্রস্তাবনা মেনে নেয়া হবে।

 

প্রসঙ্গত, প্রতিদিন দেশের দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোর লাখ লাখ মানুষ রাজধানী ঢাকায় লঞ্চেই যাতায়াত করে।

 

লঞ্চ মালিকরা এমন সময় এ দাবি করলেন যখন সারা দেশে যাত্রী ও পণ্যপরিবহনের ব্যবহৃত যানবাহনের ধর্মঘট চলছে।

 

তেলের মূল্য কমানো বা ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার সকাল থেকে পরিবহন মালিক ও শ্রমিকরা এ ধর্মঘট শুরু করে।

 

এর আগে সরকার বুধবার এক ঘোষণা ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি পনের টাকা বৃদ্ধি করে। পরদিন বৃহস্পতিবার এলপি গ্যাসের দামও বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com