শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
তৃতীয় দিনেও ধর্মঘট অব্যাহত, অচল সারা দেশ

তৃতীয় দিনেও ধর্মঘট অব্যাহত, অচল সারা দেশ

নিজস্ব প্রতিবেদক: ডিজেলের দাম কমানো কিংবা ভাড়া বাড়ানোর দাবিতে তৃতীয় দিনের মতো রবিবার (৭ নভেম্বর) অব্যাহত রয়েছে সড়ক পরিবহণ মালিক ও শ্রমিকদের ধর্মঘট।

বাস ও ট্রাকের পর সারা দেশে লঞ্চও বন্ধ রয়েছে। বর্তমানে রাস্তায় চলছে শুধু ট্রেন ও সীমিত আকারে বিআরটিসির বাস। ফলে চরম ভোগান্তিতে পড়েছে মানুষ। কাঙ্ক্ষিত গণপরিবহন না পেয়ে বিকল্প যানবাহনে ভেঙে ভেঙে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন তারা। গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

সকালে প্রতিটি বাস স্টপেজে দেখা গেছে গাড়ির জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড়। অফিস-আদালত খোলা থাকায় বাধ্য হয়ে বের হতে হয়েছে তাদের। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, ফার্মগেট, মিরপুর, গাবতলি ও মহাখালীর বিভিন্ন বাস স্টপেজে দেখা মিলেছে একই রকম চিত্রের।

পরিবহণ ধর্মঘট অব্যাহত থাকলে এই ভোগান্তি আরও বাড়বে বলে মনে করছেন জনসাধারণ। বাস-লঞ্চ বন্ধ থাকায় চাপ বেড়েছে ট্রেনেও।

সরেজমিনে দেখা গেছে, গত দুই দিনের তুলনায় রাজধানীর সড়কগুলো মানুষের উপস্থিতি বেশি ছিল। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ বাসস্ট্যান্ড ও মোড়গুলোতে শত শত মানুষকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। বাস না থাকার সুযোগ নিচ্ছেন রিকশা ও সিএনজির মতো ছোট যানবাহনগুলো। হাঁকাচ্ছেন কয়েক গুন বেশি ভাড়া।

এ দিকে, বাসের ভাড়া বাড়ানো নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে আজ বৈঠকে বসছেন বাস মালিকরা। জানা গেছে, জ্বালানি তেলের বাড়তি দামসহ ১৯টি খাতের ব্যয় ধরেই ভাড়া নির্ধারণ করার প্রক্রিয়া চলছে। প্রতিটি ধাপেই বাড়তি দর যুক্ত করে নতুন ভাড়া নির্ধারণের দাবি করেছেন মালিকরা।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com