শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
আসনপ্রতি ২৭ ভাগ ভাড়া বৃদ্ধি দিনেদুপুরে ডাকাতির শামিল: জাসদ

আসনপ্রতি ২৭ ভাগ ভাড়া বৃদ্ধি দিনেদুপুরে ডাকাতির শামিল: জাসদ

নিজস্ব প্রতিবেদক:  জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি সরকার কর্তৃক ডিজেলের দাম লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাস-লঞ্চসহ জনপরিবহনের অযৌক্তিক ভাড়া বৃদ্ধির তীব্র প্রতিবাদ ও নিন্দা করেছেন।

এক বিবৃতিতে তারা বলেন, ডিজেলের দাম লিটার প্রতি ২৩% বাড়লেও পরিবহনে আসন প্রতি ভাড়া কোনো যুক্তিতেই ২৭% বাড়তে পারে না। আসন প্রতি ২৭% ভাড়া বৃদ্ধি দিনে দুপুরে ডাকাতির শামিল।

বিবৃতিদাতারা বলেন, সরকার বার বার পরিবহন মালিকদের সংগঠন ও তাদের লেজুড় পরিবহন শ্রমিক নেতাদের সমন্বয়ে গঠিত পরিবহন মাফিয়া সিন্ডিকেটের অন্যায় আবদারকে প্রশ্রয় দেয়ায় পুরো পরিবহন খাত নিয়ন্ত্রণহীন নৈরাজ্যে পতিত হয়েছে। তারা জোরজুলুম করে অযৌক্তিক ভাড়া আদায় বন্ধ করার জন্য সরকারকে কঠোর অবস্থান গ্রহণের দাবি জানান

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com