শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত: কাদের

শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত: কাদের

নিজস্ব প্রতিবেদক: গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে শিগগিরই যৌক্তিক সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সেমিনার হলে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কাউন্সিল অধিবেশনে তিনি এ কথা বলেন ।

এদিন সকাল ১০টায় পবিত্র কোরআন তেলওয়াত, জাতীয় সংগীত এবং শোক বার্তার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে সংগঠনের বিভাগীয় প্রতিনিধিরা একে একে বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবিতে ওবায়দুল কাদের বলেন, এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে।

মন্ত্রী বলেন, আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। তাতে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আশা করছি, সভা থেকে এ বিষয়ে একটি যৌক্তিক সিদ্ধান্ত আসবে। পাশাপাশি শনিবার বিআরটিএর সংশ্লিষ্ট কর্মকর্তারা বাস মালিকদের সঙ্গে বসে এ ব্যাপারে যৌক্তিক সিদ্ধান্ত নেবেন বলে আমি আশা রাখি।

সড়কমন্ত্রী বলেন, বিআরটিসির বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমরা চিন্তাভাবনা করছি। শুধু সরকারি বাসে নয়, বেসরকারি বাসেও শিক্ষার্থীদের হাফ ভাড়া চালুর বিষয়ে আমি সংশ্লিষ্টদের কাছে সহযোগিতা কামনা করবো।

সংগঠনের ১৩০টি ইউনিটের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী পরিষদের সব কর্মকর্তা এবং সারাদেশের সব জেলা, শাখা/ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সভার সঞ্চালনা করছেন সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com