শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
চলতি বছর রাজধানীর সড়কে ঝরেছে ১১৯ প্রাণ

চলতি বছর রাজধানীর সড়কে ঝরেছে ১১৯ প্রাণ

নিজস্ব প্রতিবেদক: ২০২১ সালের জানুয়ারির ১ তারিখ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত রাজধানী ঢাকাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১১৯ জন।

রবিবার (২৮ নভেম্বর) রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, রাজধানীতে চলতি বছর ১১৪টি সড়ক দুর্ঘটনায় ১১৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পথচারী ৬২ জন, মোটরসাইকেল চালক ও আরোহী ৩৩ জন এবং অন্যান্য যানবাহনের যাত্রী ও আরোহী ২৪ জন। দুর্ঘটনায় সম্পৃক্ত ছিল ১৭২টি যানবাহন। বেশিরভাগ দুর্ঘটনা রাতে ঘটেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানীতে যানজটের কারণে প্রতিদিন ৫০ লাখ কর্মঘণ্টা নষ্ট হচ্ছে নগরবাসীর। যার ফলে দেশের বার্ষিক আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় ৩৭ হাজার কোটি টাকা।

দুর্ঘটনার জন্য ১২টি কারণকে দায়ী করেছে ফাউন্ডেশনটি। এর মধ্যে রয়েছে অপরিকল্পিত নগরায়ণ ও অপ্রতুল সড়ক, একই সড়কে অযান্ত্রিক-যান্ত্রিক, স্বল্প ও দ্রুতগতির যানবাহনের চলাচল এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতার অভাব ইত্যাদি।

দুর্ঘটনা রোধে ৮টি সুপারিশও করা হয় সংগঠনের পক্ষ থেকে। এর মধ্যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মাধ্যমে ঢাকার জনসংখ্যা কমানো, ঢাকার খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শাখা জেলা ও বিভাগীয় পর্যায়ে খোলা, জেলা ও বিভাগী পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে কর্মজীবী মানুষের ঢাকামুখী স্রোত থামানোর কথা বলা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com