শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
রাজধানীতে লরি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে লরি চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিমানবন্দর কাউলা এলাকায় লরির চাপায় মাহদী হাসান লিমন (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি গ্রিন ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আজ শনিবার (৪ ডিসেম্বর) বিমানবন্দর থানার উপ পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান শেখ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাতে ওই যুবক মোটরসাইকেল নিয়ে কাওলা পদ্মওয়েল আউট গোয়িংয়ে আসলে একটি লরি তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, মৃত যুবকের কাছে থাকা মোবাইলের মাধ্যমে স্বজনদের সঙ্গে কথা হয়। তার বাড়ি জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার দমদমা পশ্চিম গ্রামে। বাবার নাম মোফজ্জল হোসেন। বর্তমানে যাত্রাবাড়ি রায়েরবাগ এলাকায় থাকতেন তিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com