শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাতীয় বুদ্ধিজীবী কবরস্থানে সমাজের সর্বস্তরের লোকজন শ্রদ্ধা নিবেদন করেছেন। সাম্প্রদায়িক অপশক্তিকে উৎখাতের প্রত্যয়কে সামনে রেখে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করছে বাঙালিরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে আসতে শুরু করেন। এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিন সকাল থেকেই ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মিছিল নিয়ে হেঁটে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য উপস্থিত হন। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা শহীদ বুদ্ধিজীবীদের বেদিতে ফুলেল শ্রদ্ধা জানান।

সরেজমিনে দেখা যায়, শ্রদ্ধা জানাতে আগত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বুদ্ধিজীবী কবরস্থানের এলাকা। এ সময় সকলের মুখে উচ্চারিত হচ্ছে- শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ভয় করি না মরণে/পাকিস্তানের প্রেতাত্মা, পাকিস্তানে চলে যা/বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের ঐতিহ্য/মৌলবাদী শক্তি হুঁশিয়ার, সাবধান/বঙ্গবন্ধুর বাংলায় মৌলবাদের ঠাঁই নাই।

উল্লেখ্য, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিন বিজয়ের দ্বারপ্রান্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বিভিন্ন শ্রেণি-পেশার বুদ্ধিজীবীদের পাক হানাদার বাহিনীর নেতৃত্বে এ দেশীয় রাজাকার, আল-বদর, আল-শামস বাহিনী নির্মম পৈশাচিকতা চালিয়ে হত্যা করে। প্রতি বছর শহীদ বুদ্ধিজীবী দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

অপর দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতি বছরের মতো এবারও শহীদ বুদ্ধিজীবী দিবস স্বাস্থ্যবিধি মেনে যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করছে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই দল।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com