শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

জাপানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: জাপানের অন্যতম বাণিজ্য শহর ওসাকার পশ্চিমাঞ্চলের একটি আটতলা ভবনে ভয়াবহ আগুন লাগার খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর আশঙ্কা করছে দেশেটির সম্প্রচার মাধ্যম এনএইচকে। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের অবস্থাও গুরুতর। স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার আটতলা ভবনের চতুর্থ এবং পঞ্চম তলায় আগুন লাগে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবর- সূত্র: আল-জাজিরার

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে যায় দমকল কর্মীরা। তার আগেই ভবনের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশপাশ। আগুনে ভবনের ক্ষয়ক্ষতি হয়েছে। দমকলকর্মীদের চেষ্টায় ৩০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ আসে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ভবনের একাংশে হাসপাতালের কার্যক্রম পরিচালিত হতো। আগুনের লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থল পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com