শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১১

করোনায় ১ জনের মৃত্যু, আক্রান্ত ২১১

নিজস্ব প্রতিবেদক: মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ২১১ জন।

আজ রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা পরিস্থিতি সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত আক্রান্ত কভিড রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৮১ হাজার ৮৩ জনে। আর এ পর্যন্ত মারা যাওয়া কভিড রোগীর মোট সংখ্যা বেড়ে হয়েছে ২৮ হাজার ৪৮ জন। সরকারি হিসাবে ২৪ ঘণ্টায় সেরে ওঠেছেন আরো ১৬৮ জন। তাদের নিয়ে এ পর্যন্ত ১৫ লাখ ৪৫ হাজার ৫৭১ জন সুস্থ হয়ে ওঠলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে গত এক দিনে ২১১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ১৬৫ জনই ঢাকা জেলার বাসিন্দা। রবিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের ৪৩ জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। পুরো সিলেট বিভাগেই কারও শরীরে সংক্রমণ ধরা পড়েনি এই সময়ে।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com