শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এক দিনে করোনা শনাক্ত ২৯১

এক দিনে করোনা শনাক্ত ২৯১

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় তার আগের ২৪ ঘণ্টার তুলনায় করোনায় নতুন শনাক্ত বেড়েছে, তবে কমেছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় (২০ ডিসেম্বর সকাল ৮টা থেকে ২১ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) করোনায় শনাক্ত হয়েছেন ২৯১ জন। এর আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হন ২৬০ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন, গতকাল দুই জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন শনাক্ত হওয়া ২৯১ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে এখন পর্যন্ত করোনা আক্রান্ত শনাক্ত হলেন ১৫ লাখ ৮১ হাজার ৬৩৪ জন এবং মারা যাওয়া একজনকে নিয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৫১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২৬৪ জন। তাদের নিয়ে দেশে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠলেন ১৫ লাখ ৪৬ হাজার ৭১ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ২০ হাজার ৭৬১টি, আর পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৯০৯টি। দেশে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ১৩ লাখ ছয় হাজার ৯৩৮টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৭৯ লাখ ৪৯ হাজার ৭৪১টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩৩ লাখ ৫৭ হাজার ১৯৭টি।

গত ২৪ ঘণ্টায় রোগী শনাক্তের হার এক দশমিক ৩৯ শতাংশ, আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com