শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: সুদানের পশ্চিম কর্দোফান প্রদেশে একটি পরিত্যক্ত সোনার খনি ধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সুদানের রাষ্ট্র পরিচালিত খনি কম্পানি এক বিবৃতিতে জানিয়েছে, সুদানের রাজধানী খার্তুম থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে ফুজা গ্রামে খনি ধসের ঘটনাটি ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমগুলোর করা রিপোর্ট অনুযায়ী, দারাসায়া খনিতে বেশ কয়েকটি খাদ ধসে পড়েছে। এ ঘটনায় নিহত ও আহত হয়েছে। আহত ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর খনি কম্পানি ফেসবুকে ছবি পোস্ট করেছে। তাতে দেখা যায়, গ্রামবাসীরা ঘটনাস্থলে জড়ো হয়েছে এবং ড্রেজার দিয়ে নিহত ও আহতদের ‍উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে। আরেকটি ছবিতে দেখা যায়, মানুষ নিহতদের কবর দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে।

কম্পানি বলছে, খনিটি কার্যকর না থাকলেও, নিযুক্ত নিরাপত্তা বাহিনী যখন এলাকা ছেড়ে যায় তখন খনি শ্রমিকরা কাজে ফিরে আসে। তবে ঠিক কবে থেকে খনির কাজ বন্ধ, তা স্পষ্ট করে বলা হয়নি।

অন্যান্য খনিসহ স্বর্ণ উৎপাদনে এগিয়ে রয়েছে সুদান। ২০২০ সালে পূর্ব আফ্রিকায় সোনা উৎপাদনের পরিমাণ ছিল ৩৬.৬ টন, যা বিশ্বে দ্বিতীয়।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com