শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

শিরোনাম :
মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হবে সংসদ হবে সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু : প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রী রাজধানীতে র‍্যাব-১০ এর বিশেষ অভিযান: অস্ত্র, কার্তুজ ও বিপুল পরিমাণ মাদকসহ ৪ জন গ্রেফতার মনোহরদীতে পুলিশের অভিযানে ২০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হারিয়ে যাওয়া ছয়টি পারমাণবিক বোমা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসে রোহিতদের জন্য ১৭০ কোটি টাকা ঘোষণা আবাসিক হোটেল ও স্পার আড়ালে দেহ ও মাদকের গোপন সাম্রাজ্য সাধারণরা না পেলেও ঈদে কর্মকর্তারা পাবেন নতুন নোট ‘দানবীয় স্যার’ সাবেক মন্ত্রী তাজুলের উত্থান ও সাম্রাজ্যের নেপথ্যে হাইপারসনিক ছাড়াও তিন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার

এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার

নিজস্ব প্রতিবেদক: বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশের প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতি ভালো। এই মুহূর্তে লকডাউনের কথা ভাবছে না সরকার টিকাদানের পাশাপাশি স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

বুধবার (২৯ ডিসেম্বর) রাজধানীর একটি টিকাকেন্দ্রে বুস্টার ডোজ নিতে এসে এই কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিআইএসএআইডি) ওয়েবসাইটে এই তথ্য মিলেছে।

তিনি বলেন, দেশে করোনা পরিস্থিতি ভালো আছে। আপাতত লকডাউনে যাওয়ার কোনো পরিকল্পনা নেই। দেশে করোনা ভ্যাকসিনের পর্যাপ্ত মজুদ আছে। শিগগির যুক্তরাষ্ট্র থেকে আরও ২৫ লাখ ফাইজারের টিকা আসছে। তবে শুধু তা নিয়েই মহামারি প্রতিরোধ করা যাবে না। টিকাদানের পাশাপাশি স্বাস্থবিধিও মেনে চলতে হবে।

উল্লেখ্য, সারাবিশ্বে নতুন উদ্বেগ-উৎকণ্ঠার নাম করোনার নতুন ধরন ওমিক্রন। অতি সংক্রমণশীল হওয়ায় বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে এটি। এরমধ্যে বাংলাদেশে ৭ জন এতে আক্রান্ত হয়েছেন।

ভালো লাগলে নিউজটি শেয়ার করুন

© All rights reserved © 2011-2025 VisionBangla24.Com
Desing & Developed BY ThemesBazar.Com